29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

হ্যারি পটারের নতুন সংস্করণের সমর্থন উস্কে দিবে ট্রান্সফোবিয়া?

সম্প্রতি এইচবিও তাদের আসন্ন হ্যারি পটার সিরিজের শীর্ষ চরিত্রগুলোর অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা করেছে। নতুন এই সিরিজের জন্য হ্যারি, হারমায়োনি এবং রনের ভূমিকায় দেখা মিলবে তিন নতুন মুখের। এ প্রসঙ্গে প্রযোজকরা বলছেন, এটি হবে জে.কে. রাউলিংয়ের মূল বইগুলোর “বিশ্বস্ত রূপান্তর”।

এদিকে পুরোনো ভক্তদের পাশাপাশি নতুন দর্শকরাও যেন আবারও সেই মোহনীয় জগতে প্রবেশ করতে পারেন সেই লক্ষ্যে পুরোদমে চলছে সিরিজের প্রচারণার কাজ। তবে এমন ঘোষণার ফলে আনন্দের বদলে অনেকের মনে তৈরি হয়েছে অস্বস্তি। প্রশ্ন উঠছে—আবারও কি আমরা একই গল্পে ফিরে যাচ্ছি?

জানা যায়, এমন উদ্বেগের মূল কারণ নতুন অভিনেতারা নয় বরং অনেকেই মনে করছেন, এইচবিও-র এই সিদ্ধান্ত আমাদের মনে করিয়ে দেয়—আমরা কী এখনো এই ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ করতে চাই, যখন রাউলিং সম্পর্কে আমাদের জ্ঞান অনেক পরিপূর্ণ?

রাউলিংয়ের বিতর্কিত কর্মকাণ্ডঃ
২০১৯ সালের পর থেকে একাধিকবার জে.কে. রাউলিং ট্রান্সফোবিক মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি ট্রান্স ইনক্লুসিভ ভাষা ও নারীদের নিরাপত্তার প্রশ্নে বিতর্কিত অবস্থান নিয়েছেন এবং নিজেকে “ক্যানসেল কালচারের” শিকার হিসেবে উপস্থাপন করেছেন।
তবুও কি আমরা কি সত্যিই এই ফ্র্যাঞ্চাইজিকে নতুন করে জীবিত করতে চাই?

পুনরায় একই গল্প কেন?
হ্যারি পটার বই ও সিনেমা এখনো বহুল চর্চিত। এটি কোনো হারিয়ে যাওয়া গল্প নয়, বরং ইতিহাসের অন্যতম সফল মিডিয়া ফ্র্যাঞ্চাইজি। তাই আবারও নতুন করে এর গল্প বলা আদৌ কি জরুরি?

বিশ্বজুড়ে অসংখ্য অনবদ্য গল্প রয়েছে—যেগুলো রচিত হয়েছে ট্রান্স, কুইয়ার, প্রতিবন্ধী, কালো ও বাদামী লেখকদের হাতে। মূলধারার বিনোদন এখনো এসব কণ্ঠকে উপেক্ষা করে। সেই জায়গায় নতুন গল্প তুলে ধরার সুযোগ না নিয়ে আবারও হ্যারি পটারের রিমেক বানানো কি অর্থবোধক?

শিল্প ও শিল্পীর আলাদা মূল্যায়ন কি সম্ভব?

অনেকে বলেন, শিল্প ও শিল্পীকে আলাদা করে দেখতে হবে। হ্যারি পটার তো এখন ভক্তদের গল্প—রাউলিংয়ের একার নয়। এই যুক্তি অনেকাংশে ঠিক হলেও, এখানে একটি বড় সমস্যা থেকে যায়—রাউলিং নতুন সিরিজের নির্বাহী প্রযোজক। অর্থাৎ এইচবিওর এই প্রজেক্ট থেকে তিনি সরাসরি লাভবান হবেন।

এই সিরিজ যতই দেখা হবে, সাবস্ক্রিপশন যতই বাড়বে—রাউলিং ততই অর্থ ও প্রভাব অর্জন করবেন। আর সেই প্রভাবের একাংশ ব্যবহার হবে এমন মতবাদ প্রচারে, যা বাস্তবে একটি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ক্ষতিকর।

এই প্রতিবাদ রাউলিংকে “ক্যানসেল” করার জন্য নয়, কিংবা হ্যারি পটারের প্রতি ভালোবাসাকে অস্বীকার করার জন্যও নয়। বরং এটি একটি প্রশ্ন—আমাদের পছন্দ ও সিদ্ধান্তের বাস্তব প্রভাব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান।

শৈশবের স্মৃতি আপনার। কিন্তু নতুন প্রজন্মের জন্য নতুন জাদুকরী জগৎ তৈরি করার সময় কি এখনও আসেনি? এখন সময়, সেই সিদ্ধান্ত নেবার।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

গায়ানায় ২ বিদেশীকে গুলি করে হত্যা

News Desk

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা হয়েছিল: অ্যাটর্নি জেনারেল

News Desk

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ

News Desk

ব্রাজিলের জার্সিতে খেলা হচ্ছে না নেইমারের

brs@admin

চাঁদপুরে যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি

News Desk

সিইসির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

News Desk
Translate »