27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদ

সাম্য হত্যা মামলায় কবুতর রাব্বি ও মেহেদী রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা এস এম শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলায় মূলহোতা আসামি রাব্বি ওরফে কবুতর রাব্বি ও মেহেদী হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ মে) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ ছাড়া ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা অপর আসামি নাহিদ হাসান পাপেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন।

আদালত সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিন আসামিকে আদালতে হাজির করা হয়।

এ সময় নাহিদ স্বেচ্ছায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিতে সম্মত হন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে তার জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া আসামি রাব্বি ও মেহেদীর সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৪ মে সকাল সাড়ে ৯ টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে এ মামলায় মো. তামিম হাওলাদার, পলাশ সরদার ও সম্রাট মল্লিককে গ্রেপ্তার করা হয়। ওইদিন বিকেল তাদের কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে গত ১৭ মে প্রথম দফায় তাদের ছয় দিনের ও ২৪ মে দ্বিতীয় দফায় আরো পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বর্তমানে তারা রিমান্ডে রয়েছে। এছাড়া ২৬ মে মো. রিপন এ মামলায় দায় স্বীকার করে জবানবন্দি দেন। একইদিন আসামি সোহাগ, হৃদয় ইসলাম ও রবিনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। একইসঙ্গে আসামি সুজন সরকারকে কারাগারে পাঠানোর হয়।

Related posts

উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ সাত্তারের ব্যক্তিগত : মির্জা ফখরুল

News Desk

প্রথম ইনিংসে ২৪৭ রানে অলআউট বাংলাদেশ

brs@admin

তারেক রহমানের সঙ্গে ইইউ’র প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সাক্ষাৎ

News Desk

ইউক্রেনে এক হাজার সেনার মরদেহ ফেরত দিল রাশিয়া

News Desk

আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার: সারজিস

brs@admin

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা – বাণিজ্য উপদেষ্টা

brs@admin
Translate »