21.4 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

হাজতখানার টয়লেটে পড়ে মাথা ফাটলো কামরুল ইসলামের

আদালতে হাজিরা দিতে এসে হাজতখানার টয়লেটে পড়ে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী কামরুল ইসলামের মাথা ফেটেছে ।
সোমবার (২৬ মে) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরুল ইসলামের আইনজীবী নাসিম চৌধুরী।

তিনি জানান, সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় হাজিরা দিতে কামরুল ইসলামকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এনে হাজতখানায় রাখা হয়। এ সময় হাজতখানার টয়লেটে পড়ে মাথায় আঘাত পান তিনি।

তিনি আরও জানান, কোর্ট পুলিশের সার্বিক সহযোগিতায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে সেখান থেকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে নেয়া হয়।

বিআরএসটি/ এসএস

Related posts

শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

News Desk

দুই রেস্টুরেন্টকে জরিমানা করেছে চসিক

News Desk

অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণঅভ্যুত্থান : প্রধান উপদেষ্টা

News Desk

মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা: এলাকায় আতঙ্ক

News Desk

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার

News Desk

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশন

brs@admin
Translate »