19.2 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদশিক্ষা

ঢাবি ভর্তিতে জুলাই শহীদ-আহত পরিবারের সদস্যরা পাবেন বিশেষ সুবিধা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন জুলাই গণঅভ্যুত্থানে অভ্যুত্থানে শহীদ এবং আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা, এমনটাই জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করা হবে।

এতে আরও বলা হয়, পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন। সম্প্রতি ডিনস্ কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিআরএসটি/এসএস

Related posts

সাধারণ মানুষ এখন পরিবর্তন চায় : নাহিদ ইসলাম

brs@admin

জামায়াতে সমাবেশের নিরাপত্তায় ১২ হাজার পুলিশ, রয়েছে র‍্যাব-ডিবিও

News Desk

পিআর পদ্ধতি: ইসলামী আন্দোলনের বিক্ষোভ শুরু

News Desk

তারেক রহমান-বাবরের খালাসের রায় বহাল

News Desk

নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

News Desk

১০ হাজার পিস ইয়াবাসহ চালক ও হেলপার গ্রেফতার

News Desk
Translate »