31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতি

‘স্থানীয় নির্বাচন আগে হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবে’ : আমির আবু জাফর কাসেমী

বিগত তিনটি জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে হওয়ায় এতে জনগণের ভোটের প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমির আবু জাফর কাসেমী।

রোববার (২৫ মে) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, জাতীয় এর আগে স্থানীয় নির্বাচন হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবে। এতে জাতীয় নির্বাচনেও তাদের ভালো ভূমিকা থাকবে।

বর্তমান কমিশনের প্রতি আস্থা আছে জানিয়ে দলটি জানায়, এবার সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে বলে প্রত্যাশা তাদের। এসময় দলটির ২ অংশের আন্তঃকোন্দল নিয়ে ইসির সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানানো হয়।

বিআরএসটি/ এসএস

Related posts

দ্রুত ছড়াচ্ছে করোনাভাইরাস, ভারতে মৃত্যু ৭ জনের

brs@admin

মহাসমাবেশ থেকে ইসলামী আন্দোলনের ১৬ দফা ঘোষণা

brs@admin

ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তা দিবে ইইউ’র

News Desk

মহার্ঘ ভাতা নয়, বিশেষ প্রণোদনা পাবেন সরকারি চাকরিজীবীরা

brs@admin

‘সম্ভাব্য যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে তুরস্ক

brs@admin

হাসনাতের পোস্টের জবাবে দুদক’র বিবৃতি

brs@admin
Translate »