21.4 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইউরোপীয় ইউনিয়ন

সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্লকের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস মঙ্গলবার (২০ মে) ঘোষণা করেন, আজ, আমরা সিরিয়ার ওপর থেকে আমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ব্রাসেলসে মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর কালাস বলেন, আমরা সিরিয়ার জনগণকে একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক এবং শান্তিপূর্ণ সিরিয়া পুনর্গঠনে সহায়তা করতে চাই। গত ১৪ বছর ধরে ইইউ সর্বদা সিরিয়ার জনগণের পাশে দাঁড়িয়েছে এবং তা করে যাবে।

আহমেদ আল-শারার নেতৃত্বে সশস্ত্র বিদ্রোহীরা বাশার আল-আসাদকে সরিয়ে জানুয়ারির শেষের দিকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে। এরপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা নতুন সরকারের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দেয়।

সবশেষ গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট সিরিয়ার আল-শারার সঙ্গে দেখা করে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেন। এরপর ইউরোপীয় ইউনিয়নও একই পথে হাঁটল।

এদিকে, সিরিয়ার অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ইইউকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এই সিদ্ধান্ত সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করবে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

চুয়াডাঙ্গায় অস্ত্র-গুলিসহ আটক ১

News Desk

ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি মৃত্যুদণ্ড, বাজেয়াপ্ত হবে সম্পত্তিও

News Desk

নতুন নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন থাইল্যান্ডের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী

News Desk

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

News Desk

সাতক্ষীরা-২ আসনে বিএনপি প্রার্থী আব্দুর রউফের মনোনয়নপত্র সংগ্রহ

News Desk

বিএনপির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান

brs@admin
Translate »