33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

১৩৩টি ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৯৪৭ জন হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশী ৫১ হাজার ৯৪৭ জন সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৩৩টি ফ্লাইটে মধ্যপ্রাচ্যের দেশটিতে গিয়েছেন তারা। বুধবার (২১ মে) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের সূত্রে হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত ৩টা নাগাদ সৌদি আরবে পৌঁছেছেন ৫১ হাজার ৯৪৭ জন বাংলাদেশি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ৩৬৪ জন হজযাত্রী মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন।

আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট ৬৭টি ফ্লাইটে ২৫ হাজার ৬০২ জন হজযাত্রী সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। পাশাপাশি এই সময়ে সৌদি এয়ারলাইন্সের ৪৫টি ফ্লাইটে ১৭ হাজার ৭১৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

অন্যদিকে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত মক্কা ও মদিনায় মোট ৯ জন হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। এরমধ্যে চারজন মক্কায় এবং বাকি পাঁচজন মদিনায় মারা গেছেন বলে জানিয়েছে আইটি হেল্প ডেস্ক।

বিআরএসটি / এসএস

Related posts

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ত্রিশজন আহত

News Desk

ভোলা-৪ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, দু’জনের বাতিল

News Desk

সিরাজদিখানে ভ্যাকসিন প্ল্যান্ট নির্মাণ হবে

News Desk

দ্রুততম সময়ে ‘জুলাই সনদ’ তৈরির লক্ষ্যে আলোচনায় ঐকমত্য কমিশন

News Desk

পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই : সিইসি

News Desk

সুনির্দিষ্টভাবে অনেকগুলো বিষয়ে একমতে পৌঁছানো যায়নি : আলী রীয়াজ

brs@admin
Translate »