28.5 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

সারাহ কুকের সঙ্গে জামায়াতের মহিলা বিভাগের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামী মহিলা বিভাগের¡ ৯ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার বিকেলে সারাহ কুকের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটি জানায়, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কার্যক্রম ও কমিউনিটি সম্পৃক্ততা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সাক্ষাৎকালে, ব্রিটিশ হাইকমিশনার নারীর ক্ষমতায়ন এবং তাদের সামাজিক ও রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করেন।

আলোচনায় জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলারা তাদের চিন্তা-ভাবনা এবং অভিজ্ঞতা শেয়ার করেন। এটি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একটি উল্লেখযোগ্য ঘটনা। ব্রিটিশ হাইকমিশনারের এই উদ্যোগ জামায়াতের নারী নেত্রীদের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করেছে, যা তাদের রাজনৈতিক ও সামাজিক অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকার নেতৃত্বে এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান, সহকারী সেক্রেটারি মার্জিয়া বেগম, জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খন্দকার আয়েশা খাতুন, কেন্দ্রীয় পরিষদ সদস্য ডা. হাবিবা চৌধুরী সুইট, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক সালমা সুলতানা। আরও উপস্থিত ছিলেন তাহমিনা ইয়াসমিন ও নিশাত তাসনিম।

বিআরএসটি/এসএস

Related posts

প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নতুন সমাজ গড়বে : সমাজকল্যাণ উপদেষ্টা

brs@admin

সরকারকে বিতর্কিত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র ছাত্র-জনতা প্রতিরোধ করবে : হাসনাত

brs@admin

বেকারত্ব ও দারিদ্র্য দূর করতে কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজরদারি প্রয়োজন : গণশিক্ষা উপদেষ্টা

brs@admin

ঝালকাঠিতে প্রদর্শনী শহীদ ওসমান হাদী স্মরণে মার্চ ফর জাস্টিস ও স্মরণানুষ্ঠন

News Desk

দেশে মৃদু ভূমিকম্প অনুভুত

News Desk

মেহরিন চৌধুরীর নামে চালু হচ্ছে অ্যাওয়ার্ড

News Desk
Translate »