28.3 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্র-জনতা। এর আগে শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবরোধের ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অস্থায়ী মঞ্চে বলেন, ‘আমরা এখন থেকে রাস্তা ব্লক করব। আমরা এখান থেক গিয়ে শাহবাগ অবরোধ করব। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা না হবে, ততক্ষণ আমরা শাহবাগ ছাড়ব না।

হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শেষ হলে তার নেতৃত্বে একটি মিছিল যায় শাহবাগের দিকে। সেখানে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সড়ক অবরোধ করেন তারা।

অবরোধ কর্মসূচি শুরুর পর থেকে শাহবাগ মোড়ে অংশ নেওয়া সবাই বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে শাহবাগ মোড়। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, আপস না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ’, ‘দিল্লি না ঢাকা— ঢাকা ঢাকাসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

brs@admin

শেখ হাসিনার বিরুদ্ধে ষষ্ঠ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

News Desk

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

News Desk

শান্তিতে নোবেলের জন্য ট্রাম্পকে মনোনয়ন দেবে কম্বোডিয়া

News Desk

দুর্নীতি সব শেষ করে দিচ্ছে, এটা থেকে বের হতেই হবে : ড. ইউনূস

brs@admin

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সব ম্যাচ স্থগিত করেছে বিসিবি

News Desk
Translate »