27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

শেখ রেহানা, জয়, পুতুল ও ববির জমি জব্দের আদেশ

শেখ পরিবারের সদস্যদের নামে থাকা ঢাকা, খুলনা ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা জমিগুলো জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

এসব সম্পত্তির মধ্যে রয়েছে— সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর বারিধারার ৪ কোটি ৯৮ লাখ টাকা মূল্যের প্লট।

শেখ হাসিনার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে খুলনার দিঘলিয়ায় ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি, যার মূল্য ৬১ লাখ ৮৭ হাজার টাকা।

শেখ রেহানার নামে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থাকা ১৯ শতাংশ জমি, যার দলিলমূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকের নামে খুলনার দিঘলিয়ায় থাকা ৮৭ দশমিক ৭০ শতাংশ জমি, যার দলিলমূল্য ৪১ লাখ ২৪ হাজার ৫০০ টাকা।

এদিন দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলাম এ সম্পদ জব্দের আদেশ চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, অভিযুক্তদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন।

অনুসন্ধানকালে অভিযুক্তদের এ স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া যায়। তারা যেন এটি বিক্রয় বা হস্তান্তর করতে না পারেন এ জন্য তা জব্দের আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।

এর আগে ২৯ এপ্রিল সায়মা ওয়াজেদ পুতুলের নামে রাজধানীর গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়।  গত ৫ মার্চ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাবে থাকা ৪৮ কোটি ৩৫ লাখ টাকা অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।

এছাড়া কয়েক দফায় পুতুলসহ হাসিনা পরিবারের সদস্যদের নামে বিভিন্ন ব্যাংকে থাকা অন্তত ১ হাজার ৬৫ কোটি ৭৮ লাখ ২২ হাজার ১১৮ টাকা অবরুদ্ধের আদেশ দেন আদালত।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে ড. ইউনূস একটি কথাও বলেননি : হাফিজ

News Desk

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদের ইন্তেকাল

News Desk

নগর ভবনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

brs@admin

নানা মত, ধর্ম ও রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য

brs@admin

ইউনূস-মোদির বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ

brs@admin

ইউক্রেনের ড্রোনের ঝাঁকে আটকা পড়েছিল পুতিনের হেলিকপ্টার

brs@admin
Translate »