27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

গণমানুষ ও রাজনৈতিক ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, শুধু সংস্কার নয়, গণমানুষ এবং রাজনৈতিক দলের ঐক্যের মধ্য দিয়েই নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, সামনে যে নতুন বাংলাদেশ তৈরির সুযোগ এসেছে, তা কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে সোমবার (৩০ এপ্রিল) গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে এসব বলেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বৈঠকে বলেন, সংস্কার অবশ্যই বর্তমান সরকারের অধীনেই হতে হবে এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে প্রাধান্য দিলে সংস্কারের উদ্যোগ সফল হবে না।

উল্লেখ্য, রাষ্ট্র সংস্কারে ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক সংলাপে ১৯তম দল হিসেবে অংশ নিয়েছে গণ অধিকার পরিষদ।

বিআরএসটি/জেডএইচআর

Related posts

সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

News Desk

‘সন্দেহ করতে গেলে সন্দেহ হয় অনেককেই’, হত্যার হুমকি প্রসঙ্গে মিষ্টি জান্নাত

brs@admin

ধর্মঘটে বাতিল এয়ার কানাডার ৬’শর বেশি ফ্লাইট

News Desk

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়কসহ ১২ সদস্যের পদত্যাগ

News Desk

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস

brs@admin

দূতাবাস থেকে সরানো হয়েছে রাষ্ট্রপতির অর্ধশতাধিক ছবি

News Desk
Translate »