27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

ভারতের কড়া সমালোচনায় শহীদ আফ্রিদি

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এতে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এই হামলায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত বলে অভিযোগ করেছে ভারত। কোনো প্রমাণ ছাড়ায় পাকিস্তানের বিরুদ্ধে এমন অভিযোগ আনায় ভারতের কড়া সমালোচনা করেছেন দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।

পেহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় পাকিস্তানকে জড়ানোকে দুর্ভাগ্যজনক ও অন্যায্য বলে মন্তব্য করেছেন আফ্রিদি। তিনি বলেন, ‘আমাদের সমস্যাগুলোর একমাত্র সমাধান হলো সংলাপ, সংঘাত কোন লাভ বয়ে আনে না।’

খেলাধুলাকে রাজনীতি থেকে দূরে রাখা প্রয়োজন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। আফ্রিদি ভারত-পাকিস্তান দুই দেশের প্রতিই আহ্বান জানান যেন ক্রিকেটকে রাজনীতি বিরোধে টেনে না নেওয়া হয়।

গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে চালানো এই হামলার দায় স্বীকার করেছে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি গোষ্ঠী। তারা দাবি করেছে, অঞ্চলটিতে ৮৫ হাজার বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।

সূত্র: জিও নিউজ 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

সরকারি অর্থের অপব্যবহার: শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

News Desk

মেট্রোরেলের নিচে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ২

brs@admin

মালয়েশিয়ায় ১৪২ বাংলাদেশিসহ ১৪৩৫ অভিবাসী আটক

brs@admin

যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে : সিইসি

brs@admin

তিস্তা সেতু রক্ষা বাঁধের ভাঙন পরিদর্শনে এলজিইডি

News Desk

মধ্যরাত পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত, বাসার সব নিয়ে গেল চোর

brs@admin
Translate »