31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত

মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (২৩ এপ্রিল) আদালত সূত্রে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি জানা যায়।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে শাওনের সৎ মা নিশি ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় শাওনের সঙ্গে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।

আদালতে হাজির হয়ে বাড্ডা থানার তৎকালীন দুই পুলিশ সদস্য অভিযোগের সত্যতা স্বীকার করেন। তারা জানান, ওসির নির্দেশে নিশি ইসলামকে আটক করে নির্যাতনে অংশ নেন। তবে এদিন মামলার প্রধান আসামি শাওনসহ অন্যরা আদালতে অনুপস্থিত থাকায় বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়, ২০২৪ সালের শুরুতে শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী বিয়ের জন্য একটি ম্যারেজ মিডিয়ায় বিজ্ঞাপন দেন। সেই সূত্রে পরিচয় এবং পরবর্তীতে নিশি ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। বিষয়টি জানার পর শাওন বাবার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান।

এতে আরও বলা হয়, শাওন ও তার ভাই-বোনেরা ক্ষমতার অপব্যবহার করে নিশিকে ছয় মাসের জন্য জেলে পাঠান।

আদালতের আদেশে সন্তুষ্টি প্রকাশ করে নিশি ইসলাম বলেন, আমরা ন্যায়বিচার চাই। শাওন প্রভাব খাটিয়ে আমাদের নির্যাতন করেছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ভোলায় কথিত জ্বিনের বাদশা আটক

News Desk

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াত

News Desk

দুর্নীতি সব শেষ করে দিচ্ছে, এটা থেকে বের হতেই হবে : ড. ইউনূস

brs@admin

কারাগারে খালেদা জিয়াকে নির্যাতনের বিচার দাবি

News Desk

রাস্তার বিলবোর্ডে অভিনেত্রীর আবেদনময়ী ছবি, এক সপ্তাহে ৪০টি দুর্ঘটনা!

brs@admin

নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

News Desk
Translate »