26.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

নাটোরে ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের অভিযোগে ছাত্রদলের কমিটি বিলুপ্ত

নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা হওয়ার পর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ (এন এস কলেজ) ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাতে এই সিদ্ধান্ত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে সাক্ষর করেন ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাটোর জেলা শাখার অধীন নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হলো। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। দ্রুত সময়ের মধ্যে এই কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে।

ভুক্তভোগী ছাত্রলীগ কর্মীর নাম ফয়সাল হোসেন কদর (২৫)। তার বাড়ি শহরের কানাইখালী মহল্লায়। তিনি ছাত্রলীগের কর্মী। নির্যাতন করা তরুণরা ছাত্রদলের নেতাকর্মী।

এন এস কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে জানিয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ হোসেন জানান, এই বিষয়ে (নির্যাতন) তারা অবগত হয়েছেন। কাউকে ধরে মারার নির্দেশনা দল থেকে দেওয়া হয়নি। তাই ছাত্রলীগের কর্মী ফয়সালকে নির্যাতন করা ঠিক হয়নি। এ ব্যাপারে মামলা হয়েছে। সাংগঠনিকভাবে যেটা করার, কেন্দ্র তাই করেছে।”

বিআরএসটি / জেডএইচআর

Related posts

আগামীকাল জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা

News Desk

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে ১৬ দেশ

News Desk

৩০তম নিক্কেই ফোরামে যোগ দিলেন অধ্যাপক ইউনূস

brs@admin

৫ আগস্ট স্বৈরাচার পতন দিবস পালন করবে ইসলামী আন্দোলন

News Desk

চিরনিদ্রায় শায়িত খালেদা জিয়া

News Desk

গাজায় ইসরায়েলের বর্বর হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার

brs@admin
Translate »