29.3 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

বাংলাদেশে গণতন্ত্র বার বার হোঁচট খেয়েছে তাই নয়; একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্র কেবল বার বার হোঁচট খেয়েছে তাই নয়; একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এমন পরিস্থিতি ভবিষ্যতে আবার তৈরি হোক তা আমরা কেউ প্রত্যাশা করি না। যার জন্য বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলো দীর্ঘদিন সংগ্রাম করেছে, তার প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই আমাদের প্রত্যাশা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকায় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রথম দিনের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।

এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বাংলাদেশের ভবিষ্যতে পথরেখা তৈরি করার আশাবাদ ব্যক্ত করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা আলাপ-আলোচনার মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক এবং সাংবিধানিকভাবে এমন অবস্থা তৈরি করতে চাই, যা বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা তৈরি করবে। আমরা আলোচনার টেবিলের দুই পাশে বসলেও আমরা দুই পক্ষ নই। জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, গণতন্ত্রকে একটি স্থায়ী ভিত্তি দেওয়ার জন্য আমরা একত্রে কাজ করছি।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল আলোচনায় অংশগ্রহণ করে। দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং আবু মো. মনিরুজ্জামান খান।

প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লিখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এ পর্যন্ত সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৪টি দলের কাছ থেকে মতামত পেয়েছে। বিএনপি গত ২৩ মার্চ তাদের প্রস্তাবনা কমিশনে জমা দেয়। তার পরিপ্রেক্ষিতে আজ দলটির সঙ্গে আলোচনায় বসে কমিশন। আগামী ২০ এপ্রিল সকাল ১১টায় বিএনপির সঙ্গে দ্বিতীয় দিনের আলোচনা অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐকমত্য কমিশন থেকে আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ওএসডি ৭৬ পুলিশকে একযোগে পদায়ন

News Desk

দেশের মানুষ আর হাসিনা মার্কা নির্বাচন হতে দেবে না : সেলিম উদ্দিন

News Desk

পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে চীন, শঙ্কিত যুক্তরাষ্ট্র

News Desk

আগামীকাল বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

ডিসেম্বরকে টাইমলাইন ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : ইসি আনোয়ারুল

brs@admin

রোববার এসএসসির খাতা চ্যালেঞ্জের ফল

News Desk
Translate »