শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদলাইফস্টাইল

বৈশাখে গরম ভাতের সঙ্গে ঝাল ঝাল কাচকি মাছের ভর্তা

পহেলা বৈশাখের বাকি আর মাত্র দু‘দিন। আর বৈশাখে সাজসজ্জার পাশাপাশি চলে বিভিন্ন বাহারি রকমের খাবারের আয়োজন। অনেকে মাছের নানা রকম ভর্তাও তৈরি করে। যেমন কাচকি মাছের ভর্তা। ছোট মাছের মধ্যে কাচকি মাছের চচ্চড়ি বেশ রসিয়েই রান্না করা হয়। কিন্তু কাচকি মাছের ভর্তা তেমনভাবে রান্না হয় না। এজন্য পয়লা বৈশাখের দিনে এই রেসিপি তৈরি করতে পারেন। কাচকি মাছের ভর্তা তৈরি করা কঠিন নয়। জেনে নিন বৈশাখে কীভাবে বাসায় তৈরি করবেন কাচকি মাছের ভর্তা। তার আগে চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে—

উপকরণ

২৫০ গ্রাম কাচকি মাছ

পেঁয়াজ কুচি

এক চামচ রসুন বাটা

৩-৪টি কাঁচালঙ্কা

এক চামচ পাতি লেবুর রস

ধনেপাতা কুচি

লবণ স্বাদমতো

দুই চা চামচ সরিষার তেল

প্রস্তত প্রণালি

কাচকি মাছের ভর্তা তৈরির জন্য প্রথমে কাচকি মাছগুলোকে ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর ভেজে নিয়ে কাঁটা ছাড়িয়ে মাছগুলোকে মেখে নিতে হবে।

এরপর একটি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, কাঁচালঙ্কা, পেঁয়াজ কুচি ও রসুন বাটা দিয়ে হালকা নেড়ে নামিয়ে নিন। এবার মাছের সঙ্গে ভাজা পেঁয়াজ, লঙ্কা আর তেল দিয়ে ভাল করে মেখে নিতে হবে। স্বাদমতো লবণ দিতে হবে। মাছগুলোকে ভেঙে চটকে মাখতে পারেন, অথবা গোটা রেখেও মেখে নিতে পারেন। উপর থেকে লেবুর রস ও ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ‘কাচকি মাছের ভর্তা’।

 

বিআরএসটি / জেডএইচআর

Related posts

গাজার ভয়াবহতায় জড়িত থাকার অবসান ঘটান: ব্রিটিশ সরকারকে ৩০০ বিশিষ্ট ব্যক্তির চিঠি

brs@admin

গাজায় ত্রাণ অবরোধ আন্তর্জাতিক আইন ও মানবতার লঙ্ঘন : আলবানিজ

News Desk

জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

brs@admin

নির্বাচন বানচালের হীন প্রচেষ্টা শুরু হয়েছে: জয়নুল আবেদিন

News Desk

সালমান শাহকে হারানোর আজ ২৯ বছর

News Desk

মার্কিন সেনাবাহিনীতে ‘গুপ্তচর’ নিয়োগের অভিযোগে দুই চীনা গ্রেপ্তার

brs@admin
Translate »