26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

রাজধানীতে ছুটির আমেজ, মেট্রোরেলে যাত্রী সংকট

আজ চাঁদ দেখা গেলে কাল পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এরইমধ্যে রাজধানী ছেড়েছে বেশিরভাগ মানুষ। ফলে রাজধানী ঢাকা এখন প্রায় ফাঁকা। তার প্রভাব পড়েছে মেট্রোরেলেও। যাত্রী সংকট দেখা দিয়েছে এ গণপরিবহনে।

আজ রোববার (৩০ মার্চ) রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্ট্রেশনে দেখা গেছে, মেট্রোরেলে যাত্রী সংখ্যা কম। ট্রেনে যেমন ভিড় নেই, তেমনি দীর্ঘ লাইন নেই টিকিট কাউন্টারেও।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, ঈদের দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে, তবে আগের শিডিউল অনুযায়ী ঈদের পরদিন থেকে মেট্রো চলাচল অব্যাহত থাকবে।

সরেজমিনে দেখা গেছে, গত কয়েক দিনের যে উপচে পড়া পরিস্থিতি ছিল, তা নেই বললেই চলে। ট্রেনের প্রায় প্রতিটি কোচই সিটিং ছিল। যাত্রীরা বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছেন। কাউন্টারগুলোতেও ভিড় ছিল না। যে যার মতো করে টিকিট কেটে দ্রুত ট্রেনে ভ্রমণ করতে পারছেন। ফলে যাত্রীরাও ভ্রমণ করে স্বস্তি পাচ্ছেন।

মেট্রোরেলের তত্ত্বাবধানে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, গেল বছরের মতো এবারও ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরের দিন থেকে আগের শিডিউলে চলবে। রমজান মাসের শিডিউল আর থাকবে না।

 

বিআরএসটি/জেডএইচআর

Related posts

ঢাকায় এসেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

News Desk

‘বিভীষিকাময় আয়নাঘর : ফ্যাসিবাদের গোপন কারাগারে ২৯০৮ দিন’ বইয়ের মোড়ক উন্মোচন

News Desk

তাপসের তিনটি ব্যাংক হিসাব জব্দ

News Desk

যাত্রী নিয়ে মেঘনায় স্পিডবোট ডুবি

brs@admin

উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়াব না, কিমের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল: ট্রাম্প

brs@admin

বগুড়ায় ভটভটি উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

News Desk
Translate »