27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আজ শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে নেওয়া
জাতীয়প্রচ্ছদ

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে পিকিং বিশ্ববিদ্যালয়

চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে।

আজ শনিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক এই ডিগ্রি দেওয়া হয়। এরপর অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন।

অধ্যাপক ইউনূস গত বুধবার (২৬ মার্চ) চার দিনের সরকারি সফরে চীনে পৌঁছান। প্রধান উপদেষ্টাসহ তাঁর সফরসঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে হাইনানের কিয়োংহাই বোয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম ও হাইনান প্রদেশের ভাইস গভর্নর লিউ দেং শান বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।

চার দিনের সফর শেষে প্রধান উপদেষ্টার আজ শনিবার দেশে ফেরার কথা রয়েছে।

বিআরএসটি/জেডএইচআর

Related posts

সুমাইয়া জাফরিনের রিমান্ড চাইবে পুলিশ

News Desk

প্যারিসে ১৪০টি ফ্লাইট বাতিল

News Desk

কিশোরগঞ্জে ইউএনও’র বাসভবনে হামলা, ছাত্রদলনেতা গ্রেপ্তার

News Desk

সরকারি সেবা নিতে ঘুষ দিতে হয়েছে ৩২ শতাংশ সেবাগ্রহীতাকে

brs@admin

নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা

News Desk

অনর্থক টেস্ট না দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান

News Desk
Translate »