BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

বাংলাদেশে পৌঁছেছেন হামজা চৌধুরী, দীর্ঘ প্রতীক্ষার অবসান

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জাতীয় দলে খেলার লক্ষ্যে দেশে এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। সোমবার (১৭ মার্চ) সকাল পৌনে ১১টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

বাংলাদেশ সময় রাত ২টায় ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন হামজা। তার আগমনের খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছে অসংখ্য সমর্থক। কেউ ব্যানার হাতে, কেউবা খালি হাতেই প্রিয় তারকাকে এক নজর দেখার অপেক্ষায়।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আজ সকালে বাফুফের সাতজন নির্বাহী সদস্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

হামজার সঙ্গে তার বাবা মোরশেদ দেওয়ান চৌধুরীও এসেছেন। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বাফুফের কর্মকর্তারা তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন।

হামজার বাংলাদেশ দলে খেলার খবর আলোড়ন তুলেছে ফুটবলপ্রেমীদের মধ্যে। গণমাধ্যমকর্মীরাও এই ঐতিহাসিক মুহূর্ত কাভার করতে বিমানবন্দরে ভিড় করেছেন।

বাংলাদেশের জার্সিতে হামজার মাঠে নামার অপেক্ষায় এখন পুরো দেশ!

বিআরএসটি/জেডএইচআর

Related posts

এশিয়ান কাপে নিজেদের সেরাটা দিতে চান মনিকা চাকমারা

News Desk

সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে ডব্লিউএইচও

News Desk

নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রলবোমা হামলা

rahman himel

নগদের গ্রাহকদের অর্থ ঝুঁকিতে : বাংলাদেশ ব্যাংক

brs@admin

পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় নিজ বাড়িতে দাফন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী

brs@admin

ভারতের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র, ‘আমরাই পাক-ভারত যুদ্ধ থামিয়েছি’

brs@admin