শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মির

বিআরএস টাইমস: ভারতশাসিত জম্মু ও কাশ্মির ও লাদাখের বিস্তীর্ণ এলাকা মধ্যরাতে রিখটার স্কেলে ৫ দশমিক ২ মাত্রায় ভূমিকম্পে কেঁপে উঠেছে। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্গিল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে।

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যরাতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল। ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে।

রাত ২টা ৫০ মিনিটে লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাজুড়ে হঠাৎই কম্পন অনুভূত হওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, লাদাখ অঞ্চলটি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জোন ৪’-এর মধ্যে পড়েছে। কোনও অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা কতটা রয়েছে, তার ওপর নির্ভর করে এই অঞ্চলগুলোকে ভাগ করা হয়।

বিআরএসটি/আরএন

Related posts

কারা ফটকে বিয়ে, ধর্ষণ মামলার বাদীকে স্ত্রীর স্বীকৃতি দিলেন নোবেল

brs@admin

দিঘলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

News Desk

শেরপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু

News Desk

পেঁয়াজ রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক তুলে নিলো ভারত

brs@admin

ইসরায়েলের সঙ্গে জড়িত ৬ ‘সন্ত্রাসী’কে হত্যা করার দাবি ইরানের

News Desk

আইসিইউ থেকে নুরকে কেবিনে স্থানান্তর

News Desk
Translate »