শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

ফ্যাসিস্ট হাসিনাকে বিদায়েও প্রেরণা যুগিয়েছে একুশে ফেব্রুয়ারি: রিজভী

বিআরএস টাইমস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে একুশের ভূমিকা রয়েছে। শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও একুশের চেতনা প্রেরণা জুগিয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ভাষার জন্য বিশ্বের কোনো দেশের মানুষ জীবন দেয়নি। বাঙালিরা মুখের ভাষা বাংলায় কথা বলতে জীবন বিলিয়ে দিয়েছে। যা সারা বিশ্বের কাছে বিস্ময়। ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে নিজের মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায় করেছে। একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে প্রেরণার উৎস।

তিনি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়।

বিএনপির এ মুখপাত্র বলেন, একুশে ফেব্রুয়ারিকে এদেশের জনগণ একদিকে যেমন দুঃখের দিন মনে করে, অন্যদিকে প্রেরণা ও গৌরবের দিন হিসেবেও মনে করে। কারণ, একুশের পথ ধরেই ছাত্র আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং চূড়ান্ত স্বাধীনতা আমরা অর্জন করেছি। এই পথ ধরেই নব্বইয়ের স্বৈরশাসনের অবসান ঘটেছে।

বিআরএস টাইমস/আরএন

Related posts

পদত্যাগ করলেন ইউসুফ

brs@admin

ইনকামের জন্য রাজনীতি করা যাবে না : এ্যানি

News Desk

চীনের সঙ্গে ‘বিশাল অঙ্কের’ চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

News Desk

নাগরিকত্বের আগেই ভোটার সোনিয়া গান্ধী, আদালতে মামলা

News Desk

অতীতের ভুল-ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে চাই : সিইসি

News Desk

রংপুরে নদীতে ডুবে ৩ কিশোরের মৃত্যু

brs@admin
Translate »