শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

কানাডা বিমানবন্দরে উল্টে গেছে যাত্রীবাহী বিমান, আহত ১৫

বিআরএস টাইমস: কানাডার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ডেলটা এয়ার লাইনসের একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, দুর্ঘটনার সময় ডেল্টা এয়ার লাইনসের বিমানটিতে ৮০ জন যাত্রী ছিলেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি মিনিয়াপোলিস থেকে আসছিল। তারা ঘটনা সম্পর্কে অবগত। এ ঘটনায় সব যাত্রী ও ক্রুকে উদ্ধার করা হয়েছে। জরুরি উদ্ধারকর্মী দল কাজ করছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমান দুর্ঘটনার আগে ব্যাপক তুষারপাত হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

টরন্টো পিয়ারসন বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, এখনও দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে শীতকালীন আবহাওয়ার কারণে অনেক ফ্লাইট দেরিতে চলাচল করছিল।

এদিকে কানাডার পরিবহণমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, তিনি গুরুতর ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

ডেস্ক/বিআরএসটি/আরএন

Related posts

অতিরিক্ত পুলিশ সুপার আহসানের বরখাস্তের আদেশ প্রত্যাহার

brs@admin

কক্সবাজারে পিটার হাস

News Desk

ভেঙে ফেলা হয়েছে শাহবাগের প্রজন্ম চত্বর

News Desk

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করেছে ইরান

brs@admin

ভারতের সঙ্গে একতরফা সম্পর্ক ছিল: ট্রাম্প

News Desk

ভেঙে দেওয়া হলো নেপালের পার্লামেন্ট, মার্চে নির্বাচন

News Desk
Translate »