বুটজোড়া তুলে রাখলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ৩৮ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানিয়েছেন তিনি। অবসরের ঘোষণায় মাতা বলেছেন, তাঁর জীবন থেকে ফুটবল কখনো চলে যাবে না; পেশাদার ফুটবল খেলা বন্ধ করলেও তিনি কখনোই ফুটবলার হওয়া বন্ধ করবেন না।
মাতার বিদায়ে শুভেচ্ছা জানিয়েছে তাঁর দুই সাবেক ক্লাব চেলসি ও ম্যানচেস্টার ইয়ুনাইটেড। ইয়ুনাইটেডের পক্ষ থেকে অসাধারণ এক ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানিয়ে পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানানো হয়েছে। চেলসি তাদের সামাজিক মাধ্যমে লিখেছে, কী অসাধারণ এক খেলোয়াড়।
স্পেনের হয়ে ৪১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাতা। ২০১০ সালে বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি, ২০১২ সালের ইয়ুরোতেও জেতেন শিরোপা ‐ ইতালির বিপক্ষে ফাইনালে ৪‐০ গোলের জয়ে একটি গোলও করেছিলেন তিনি। এর আগে ২০০৮ সালে স্পেনের হয়ে জিতেছিলেন অনূর্ধ্ব‐১৯ ইয়ুরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।
মিডফিল্ডার মাতার ক্যারিয়ারের ঝলক
রিয়াল মাদ্রিদের যুব দল দিয়ে যাত্রা শুরু মাতার। ২০০৭ সালে যোগ দেন ভ্যালেন্সিয়ায়, ২০১১ সালে পাড়ি জমান চেলসিতে। স্টামফোর্ড ব্রিজে জেতেন চ্যাম্পিয়নস লিগ, ইয়ুরোপা লিগ ও এফএ কাপ; ক্লাবটির বর্ষসেরা খেলোয়াড়ও হন টানা দুই মৌসুমে।
২০১৪ সালে ম্যানচেস্টার ইয়ুনাইটেডে যোগ দিয়ে জেতেন ইয়ুরোপা লিগ, এফএ কাপ ও লিগ কাপ। ক্লাবটির হয়ে ২৮৫ ম্যাচে করেন ৫১ গোল। পরে খেলেছেন তুরস্কের গালাতাসারাই, জাপানের ভিসেল কোবে, অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ও মেলবোর্ন
ভিক্টরিতে।




