BRS TIMES
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোসাদপ্রধানের বৈঠক
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে মোসাদপ্রধানের বৈঠক

ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে গেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গফম্যান। শুক্রবার (১৩ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে কাতারভিত্তিক আল জাজিরা এ খবর জানিয়েছে।

ওয়াশিংটনে গফম্যানের প্রথম বৈঠকটি সিআইএ পরিচালক জন র‌্যাটক্লিফের সঙ্গে। এরপর তিনি মিয়ামি যাবেন, সেখানে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। অ্যাক্সিওস নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে।

মোসাদ প্রধানের এই সফর হচ্ছে এমন এক সময়ে, যখন নেতানিয়াহু চাইছেন ট্রাম্প যেন ইরানের বিরুদ্ধে আবার যুদ্ধে যান।

তবে অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর এই দাবি এখনো মানেননি ট্রাম্প। গত ৫ নভেম্বর ফোনে কথা বলার সময়ও ইরান যুদ্ধের বিষয়টি উঠে এসেছিল দুই নেতার আলোচনায়।

যুদ্ধের বদলে ট্রাম্প ঝুঁকেছেন সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের পথে – ইরানের ওপর নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ চালিয়ে যাওয়া। দেশ তিনটির সঙ্গে একমত হয়ে তিনি এ অবস্থান নিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

পাশাপাশি সমঝোতার কোনো সুযোগ আছে কি না, তাও খতিয়ে দেখছেন ট্রাম্প।

এই মতের পক্ষে আছেন গাদি আইজেনকোটও। অ্যাক্সিওসের বরাতে জানা গেছে, গত সপ্তাহের নির্বাচনের পর সরকার গঠনের প্রক্রিয়ায় থাকা আইজেনকোট মনে করেন, এখনই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই; তাঁর ঘনিষ্ঠ একটি সূত্র এ কথা জানিয়েছে।

Related posts

১২ লাখ ইউরোর গহনা জব্দ, তদন্তের মুখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী

News Desk

ইরানকে ট্রাম্পের নতুন হুমকিতে তেলের দাম বাড়ছে, চাপ বাড়ছে বিশ্ববাজারে

News Desk

মেলোনি আমার প্রতি অতিরিক্ত আসক্ত, আইনি নিষেধাজ্ঞা প্রয়োজন: ট্রাম্প

News Desk

রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের: মির্জা ফখরুল

News Desk

লালমনিরহাটে এসকাফসহ গ্রেফতার ১

News Desk

সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, নিরপেক্ষ তদন্ত চায় জামায়াত

News Desk