BRS TIMES
অসহায় তাসকিন-মিরাজরা বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ
খেলাধূলাপ্রচ্ছদশিরোনাম

অসহায় তাসকিন-মিরাজরা বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ

সিলেট টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের দাপটে চরম হতাশায় দিন কাটিয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের পতন ঘটানো গেছে মাত্র ৩টি উইকেটের, বিপরীতে তারা স্কোরবোর্ডে তুলে নিয়েছে ৩৩৮ রান। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৫ রান, যার ফলে তাদের সামগ্রিক লিড গিয়ে ঠেকেছে ৩১৫ রানে।

৩০ রানে পিছিয়ে থেকে আগের দিন বিকেলে ৭ রানে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। রোববার চতুর্থ দিনের খেলা শুরু হতেই দুই ক্যারিবীয় ওপেনার জশুয়া ডা সিলভা ও ব্রেন্ডন কিং আগ্রাসী ব্যাটিং শুরু করেন। ৮৫ রানের উদ্বোধনী জুটি গড়ে দলকে এগিয়ে নেন তারা।

অবশেষে স্পিনার তাইজুল ইসলামের বলে ৩৬ রান করা জশুয়া এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। তবে অন্য প্রান্তে দাঁড়িয়ে ক্যারিয়ার সেরা ষষ্ঠ ফিফটি তুলে নেন ব্রেন্ডন কিং।

এরপর দ্রুত গতিতে আগানো ৩৪ রানের দ্বিতীয় উইকেট জুটিটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ৬১ রান করা ব্রেন্ডন কিংকে স্লিপে নাজমুল হোসেন শান্তর ক্যাচে পরিণত করেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে এই উইকেটটিই কিছুটা স্বস্তি এনে দিয়েছিল স্বাগতিক শিবিরে।

তবে বিরতির পর কেভিন উইকহ্যাম ও কাভেম হজের ব্যাটে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ১৫৫ রান। ৭৮ রান করা উইকহ্যামকে বোল্ড করে দিনের দ্বিতীয় সাফল্য পান তাইজুল।

উইকহ্যাম ফিরলেও এক প্রান্ত ধরে রেখে দায়িত্বশীল সেঞ্চুরি তুলে নেন কাভেম হজ। দিনের বাকি সময়টায় আমির জাঙ্গোকে (২০*) সাথে নিয়ে আর কোনো ক্ষতি হতে দেননি তিনি।

৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষে হজ ১৪০ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ২টি এবং মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট শিকার করেন।

Related posts

জামায়াত আমিরের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

ভেঙে গেছে বেড়িবাঁধ, আতঙ্কে তেঁতুলিয়া পাড়ের বাসিন্দারা

News Desk

বিশ্বকাপের আগেই নিষিদ্ধ জোন্স

News Desk

পিরোজপুরে ইটভাটাকে একলাখ টাকা জরিমানা

News Desk

”১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না“ দেশের পরিস্থিতি নিয়ে সাবেক সেনাপ্রধানের স্ট্যাটাস

brs@admin

উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

brs@admin