30.1 C
Bangladesh
Sunday, October 25, 2026
BRS TIMES
পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন কাউন্সিলর প্রার্থী ফেরদৌস ওয়াহিদ রাসেল
প্রচ্ছদসারাদেশ

পিরোজপুরে পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করলেন কাউন্সিলর প্রার্থী ফেরদৌস ওয়াহিদ রাসেল

​পিরোজপুর প্রতিনিধি:
​শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশে পিরোজপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন এবং পূজার্থী ও উৎসব পরিচালনা কমিটির সাথে কুশল বিনিময় করেছেন কাউন্সিলর প্রার্থী ফেরদৌস ওয়াহিদ রাসেল।

​মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তিনি ৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাজারহাট বাজার, পালপাড়া ও উত্তরপাড়া এলাকার বেশ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শনে যান। প্রতিটি মণ্ডপে পৌঁছালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পূজার্থীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেন।

​পরিদর্শনকালে ফেরদৌস ওয়াহিদ রাসেল মণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, আয়োজন ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং ভক্তদের সাথে মতবিনিময় করেন।

​উপস্থিত সুধীবৃন্দের উদ্দেশ্যে মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। আবহমানকাল ধরে বাংলাদেশে সকল ধর্মের মানুষ পরম সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এই সুদৃঢ় ঐতিহ্যকে আমাদের যেকোনো মূল্যে সমুন্নত রাখতে হবে। ৪ নম্বর ওয়ার্ডের সম্মানিত নাগরিকদের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।”

​পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন পেশার মানুষ তাঁর সাথে ছিলেন। সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের এই সর্ববৃহৎ ধর্মীয় উৎসবে পাশে দাঁড়ানো ও সামাজিক দায়বদ্ধতার পরিচায়ক এ ধরনের উদ্যোগের জন্য স্থানীয় মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ কাউন্সিলর পদপ্রার্থী ফেরদৌস ওয়াহিদ রাসেলের প্রতি বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Related posts

নরসিংদীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

News Desk

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

News Desk

শেখ হাসিনার মামলায় আমিই হয়তো শেষ সাক্ষী: নাহিদ ইসলাম

News Desk

সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের এক বছরের কারাদণ্ড

News Desk

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সূচি প্রকাশ

News Desk

দেশে রিজার্ভ ৩০ দশমিক ৮৫ বিলিয়ন ডলার

News Desk
Translate »