29.3 C
Bangladesh
Saturday, October 17, 2026
BRS TIMES
পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মতবিনিময় সভা
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনামসারাদেশ

পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের মতবিনিময় সভা

পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের জেলা শাখার সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে পিরোজপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা শাখার আহ্বায়ক গাজী কামরুজ্জামান শুভ্রর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ইঞ্জিনিয়ার মো. জুয়েল খান।

প্রধান অতিথির বক্তব্যে জুয়েল খান বলেন, জাতীয়তাবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের সংকটময় পরিস্থিতিতে মুক্তিযুদ্ধের সন্তান ও দেশপ্রেমিক তরুণেরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় এ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ শহীদুল হক চান, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. সালাম বাতেন এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুল আলম (পাশা)।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য গোলাম মুক্তাদির মুরাদ, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম খলিলুর রহমান, বরিশাল মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমানুজ্জামান খান এবং বরিশাল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম ভুট্টোসহ অন্য নেতারা।

সভায় বক্তারা আগামী মাসের প্রথম সপ্তাহে বরিশালে অনুষ্ঠেয় বিভাগীয় সমাবেশ সফল করার ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে পিরোজপুরের প্রতিটি উপজেলায় কর্মিসভা আয়োজন, নতুন নেতৃত্ব তৈরি এবং প্রস্তাবিত কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার কথা জানান তাঁরা।

Related posts

মুসলিম ঐক্য ও সহযোগিতার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

News Desk

পাকিস্তানের বিপক্ষে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ

brs@admin

সড়কে একই পরিবারের ৭ জনের প্রাণহানি

News Desk

ফেসবুক লাইভে আসছেন আসিফ মাহমুদ

News Desk

হাসিনা ও কামালের নির্দেশে গণহত্যা চালানো হয়: মামুন

News Desk

চট্টগ্রাম ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

News Desk
Translate »