BRS TIMES
ওটিটির জনপ্রিয়তা এবার বক্স অফিসে, ৮০ কোটির দরজায় ‘মির্জাপুর’
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনাম

ওটিটির জনপ্রিয়তা এবার বক্স অফিসে, ৮০ কোটির দরজায় ‘মির্জাপুর’

ওটিটি প্লাটফর্মে ইতিহাস গড়ার পর এবার প্রেক্ষাগৃহের বড় পর্দাতেও দাপট দেখাচ্ছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’। মুক্তির মাত্র দুই দিনেই বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ৮০ কোটি রুপির কাছাকাছি বাণিজ্য করে রীতিমতো ঝড় তুলেছে ‘মির্জাপুর: দ্য মুভি’।

দুই দিনের আয় ও বক্স অফিস চিত্র

গত ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম দিনে ভারতে প্রায় ২৫ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় দিয়ে খাতা খোলে সিনেমাটি। দ্বিতীয় দিনে দর্শকের উপচে পড়া ভিড়ে আয় একলাফে বেড়ে দাঁড়ায় প্রায় ৩২ কোটি রুপি। ফলে দুই দিনে কেবল ভারতের অভ্যন্তরীণ বাজার থেকেই সিনেমাটি সংগ্রহ করেছে ৫৭ কোটি ৭৫ লাখ রুপি।

প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে ভারতে সিনেমাটির আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ২৪ শতাংশ। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের বাজারেও ছবিটি বেশ সারা ফেলেছে; সেখান থেকে এসেছে প্রায় ১০ কোটি ২৫ লাখ রুপি। সব মিলিয়ে মাত্র দুই দিনে বিশ্বব্যাপী ‘মির্জাপুর: দ্য মুভি’-র মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৭৯ কোটি ৫৫ লাখ রুপি।

পর্দায় জনপ্রিয় সব চরিত্র

‘মির্জাপুর’ ওটিটি সিরিজের অতিপরিচিত ও চর্চিত চরিত্র কালীন ভাইয়া, গুড্ডু পণ্ডিতদের আবার বড় পর্দায় একসঙ্গে দেখতে পাওয়াটাই ছিল সিনেমাটির প্রতি দর্শক উন্মাদনার প্রধান কারণ। গুরমিত সিং পরিচালিত এই চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল, দিব্যেন্দু শর্মা এবং রবি কিশান।

দুই দিনের ব্যবসায় অনায়াসে ৫০ কোটির ক্লাব পার করে এখন দ্রুতগতির ১০০ কোটির মাইলফলকের দিকে ছুটছে সিনেমাটি। সপ্তাহের প্রথম উইকেন্ড শেষে সিনেমাটির আয় কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার বিষয়।

৩০ বছর পরও কেন অমর সালমান শাহ?

৩০ বছর পরও কেন অমর সালমান শাহ?

বিআরএস টাইমস এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Related posts

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

News Desk

ধর্মভিত্তিক একটি দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে: রিজভী

News Desk

ফারুকীর জন্য দোয়া চাইলেন তিশা

News Desk

দেশে এসেছে প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

News Desk

ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপ, মোদিকে আদানি ইস্যুতে তুলোধুনো করলেন রাহুল

News Desk

পরবর্তী টার্গেট প্রধানমন্ত্রী হওয়া? জবাব দিলেন কঙ্গনা

News Desk
Translate »