30.5 C
Bangladesh
Tuesday, September 8, 2026
BRS TIMES
সারাদেশ

সাতক্ষীরায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী, পুলিশ হেফাজতে নারী

সাতক্ষীরায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী, পুলিশ হেফাজতে নারী। সাতক্ষীরার শ্যামনগরে একাধিক বিয়ে করার অভিযোগকে কেন্দ্র করে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুন (৩২)।

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তি ইসমাইল গাজী বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন ইসমাইল গাজী ও তার দ্বিতীয় স্ত্রী নাজমা খাতুন। ওই সময় ধারালো বটি দিয়ে নাজমা তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান।

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, অভিযুক্ত নাজমা খাতুন কাটা অংশ সঙ্গে নিয়ে স্বামীকে হাসপাতালে নিয়ে আসেন। পরে স্থানীয়রা তাকে আটকে রাখেন এবং পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইসমাইল গাজীর একাধিক বিয়ে ছিল এবং পারিবারিক বিরোধ চলছিল। বড় স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা এলাকায় থাকেন। ছোট স্ত্রীর সঙ্গে বিরোধ ও নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে দাবি স্থানীয়দের।

শ্যামনগর থানার ওসি জানান, ঘটনায় জড়িত সন্দেহে নাজমা খাতুনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

Related posts

উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করেছে বিএনপি

News Desk

লেক থেকে কিশোরের মরদেহ উদ্ধার, ৬ বন্ধু আটক

News Desk

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল মহানগরে হবে বিজয় র‌্যালি

News Desk

ঝিনাইদহে বরুন হত্যা মামলা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলন

News Desk

সারাদেশে বিশেষ অভিযানে আরও ১২৯০ জন গ্রেপ্তার

brs@admin

বাসে অগ্নিসংযোগের চেষ্টা, শ্যামপুরে ছাত্রলীগ কর্মী গ্রেফতার

News Desk
Translate »