30.5 C
Bangladesh
Tuesday, September 8, 2026
BRS TIMES
বিসিবি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন তামিম
খেলাধূলা

বিসিবি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন তামিম

বিসিবি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি জানালেন তামিম । বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আয়োজনই এখন প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার আগেই নির্বাচন সম্পন্ন করতে চায় কমিটি।
মিরপুরে বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে চলাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপে তামিম বলেন, তাদের লক্ষ্য জুনের প্রথম সপ্তাহেই নির্বাচন আয়োজন করা। সম্ভব না হলে দ্বিতীয় সপ্তাহেও তা সম্পন্ন করা হবে।
জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হলেও তামিম জানান, তারা পুরো ৯০ দিন অপেক্ষা করতে চান না।
তিনি বলেন, নির্ধারিত সময়সীমা ২১ জুলাই হলেও সেটির জন্য অপেক্ষা না করে দ্রুত নির্বাচন সম্পন্ন করাই অগ্রাধিকার।
পূর্ববর্তী বোর্ড ভেঙে গঠিত ১১ সদস্যের এই অ্যাডহক কমিটি বর্তমানে বোর্ডের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছে এবং একইসঙ্গে নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে।
এ ছাড়া আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বল বয়ের পুরনো প্রথা আবার চালুর পরিকল্পনার কথাও জানান তামিম ইকবাল।

Related posts

নিউজিল্যান্ডের কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি শরিফুলের

Durjoy Das

অভিষেকে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দের চমক

brs@admin

কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয়

brs@admin

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন তামিম ইকবাল

brs@admin

সুপার ফোরে যেতে বাংলাদেশের কী করা উচিত, জানালেন হার্শা ভোগলে

News Desk

অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

News Desk
Translate »