26 C
Bangladesh
Tuesday, July 21, 2026
BRS TIMES
সাতক্ষীরায় এক লাখ ৭৯ হাজার শিশুকে হামের টিকা প্রদান করা হবে
সারাদেশ

সাতক্ষীরায় এক লাখ ৭৯ হাজার শিশুকে হামের টিকা প্রদান করা হবে

সাতক্ষীরায় এক লাখ ৭৯ হাজার শিশুকে হামের টিকা প্রদান করা হবে । আজ রবিবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে  ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ১১ কর্মদিবসের মধ্যে সাতক্ষীরা জেলায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে।
এর মধ্যে ১ম ৮দিন কমিউনিটিতে এবং শেষের ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এ টিকা প্রদান করা হবে। জেলায়  মোট ২ হাজার ৪১৭টি স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে একযোগে হামের টিকা প্রদান করা হবে। এছাড়া যে সকল শিশু   এমআর বা হামের টিকা পেয়ে থাকলে অথবা হাম বা রুবেলা রোগে আক্রান্ত হয়ে থাকলেও ঐ বয়সের সকল শিশুকে ক্যাম্পেইনে এমআর টিকা দিতে হবে। তবে একটি শিশু টিকা প্রদানের ২৮ দিন পূর্ণ হলেই সেই শিশু টিকা নিতে পারবে।তিনি আরো বলেন, কোন প্রকার গুজবে কান দিবেন না। আপনাদের সহযোগিতা পেলে টিকাদান কর্মসূচিকে সফল করা সম্ভব।
সংবাদ সম্মেলনে হাম রুবেলা ক্যাম্পেইন  এর উপর গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিকিৎসক ডাঃ রাশেদ উদ্দিন মৃধা।
এসময়  উপস্থিত ছিলেন, সিভিল সার্জস অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ ইসমত জাহান সুমনা ,  সিভিল সার্জন  অফিসের সিনিয়র স্বাস্থ্য ও শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট শেখ আব্দুল বাকীসহ  জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related posts

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল মহানগরে হবে বিজয় র‌্যালি

News Desk

শহরের ২৫০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো যশোর পৌরসভা

brs@admin

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

brs@admin

হবিগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে ত্রিশজন আহত

News Desk

নারায়ণগঞ্জে ২০টি বসতঘর ভষ্মীভূত

News Desk

মাদারীপুরে ছাত্রলীগ নেতা লিখন গ্রেফতার

News Desk
Translate »