29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
লা লিগার শিরোপার দৌড় থেকে ছিটকে গেলো রিয়াল!
খেলাধূলা

লা লিগার শিরোপার দৌড় থেকে ছিটকে গেলো রিয়াল!

লা লিগার শিরোপার দৌড় থেকে ছিটকে গেলো রিয়াল!  লা লিগায় হঠাৎ ছন্দপতন রিয়াল মাদ্রিদের। মায়োর্কার বিপক্ষে হারের পর শুক্রবার রাতে জিরোনার সঙ্গে ড্র। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বড় ধাক্কাই খেল আলভারো আরবেলোয়ার দল।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করে করেছে রিয়াল। এই ড্রয়ের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়ল লস ব্লাঙ্কোসরা। আজ রাতে বার্সেলোনা জিতলে ব্যবধান বেড়ে দাঁড়াবে ৯ পয়েন্টে।

মায়োর্কার বিপক্ষে আগের ম্যাচে তুলনামূলক দুর্বল একাদশ নামিয়ে হেরে সমালোচনার মুখে পড়েছিলেন কোচ আরবেলোয়া। জিরোনার বিপক্ষে তাই কিলিয়ান এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামদের নিয়ে পূর্ণ শক্তির দলই মাঠে নামান তিনি। তবে প্রথমার্ধে জিরোনার রক্ষণে ফাটল ধরাতে পারেনি রিয়ালের কোনো তারকা।

বিরতির ঠিক পর ৫১ মিনিটে ডেডলক ভাঙেন ফেদেরিকো ভালভার্দে। ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে বল জালে জড়িয়ে রিয়ালকে লিড এনে দেন এই উরুগুইয়ান মিডফিল্ডার।

রিয়ালের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১ মিনিট পরেই ডান দিক থেকে দারুণ এক গোলে জিরোনাকে সমতায় ফেরান টমাস লেমার। ম্যাচের শেষ দিকে পেনাল্টির জোরালো আবেদন করেছিলেন এমবাপে, কিন্তু রেফারি তাতে সাড়া দেননি। শেষ পর্যন্ত ১-১ সমতা নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

এই ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন থাকলো রিয়াল মাদ্রিদ। ৩১ ম্যাচ শেষে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৭৬। শনিবার রাতে এসপানিওলের বিপক্ষে জিতলেই শিরোপার আরও কাছে পৌঁছে যাবে হান্সি ফ্লিকের বার্সা।

Related posts

টেক্সাস এএন্ডএম বিশ্ববিদ্যালয়ের “Aggie Tigers” এর পাশে BRS Times

brs@admin

এনএসসির হস্তক্ষেপকে বেআইনি বলে দাবি করলেন বুলবুল!

Durjoy Das

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সব ম্যাচ স্থগিত করেছে বিসিবি

News Desk

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ; ভুটানকে হারিয়ে মিশন শুরু বাংলাদেশের

News Desk

পিএসএল মাতাতে পাকিস্তান গেলেন রিশাদ-লিটন

brs@admin

সেমিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও ইংল্যান্ড-ভারত

News Desk
Translate »