29.6 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
হুট করেই আবার কুয়েতে তেল ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলা!
আন্তর্জাতিক

হুট করেই আবার কুয়েতে তেল ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলা!

হুট করেই আবার কুয়েতে তেল ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলা!  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেছে। তবে এই যুদ্ধবিরতির মধ্যেই কুয়েতের তেল ও বিদ্যুৎ স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আব্দুল আজিজ আল ওতাইবি জানিয়েছেন, আজ বুধবার (৮ এপ্রিল) ভোর ৫টা থেকে এখন পর্যন্ত দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ২৮টি ইরানি ড্রোন প্রতিহত করেছে। খবর আল জাজিরার।

আল ওতাইবি বলেন, ভোর থেকেই আমরা ইরানি হামলার তীব্র ঢেউ লক্ষ্য করছি এবং এখন পর্যন্ত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তিনি আরও বলেন, কুয়েতের দক্ষিণাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়, যার ফলে তেল অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র এবং পানি বিশুদ্ধকরণ কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।

Related posts

নিজ দেশের ভূখণ্ডের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ভারতীয় বিমান বাহিনী

brs@admin

ইউরোপকে আরও কঠোর হতে হবে : ইইউ প্রধান

News Desk

শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ট্রাম্পের আহ্বান

News Desk

বিশ্ব সেরা বিমানবন্দর দক্ষিণ আফ্রিকার কেপটাউন

News Desk

ইসরায়েলের হাতে নিহত গাজার শিশুদের নাম লেখা টি-শার্ট পরে কানে অ্যাসাঞ্জ

brs@admin

কঙ্গোতে এক দিনের ব্যবধানে নৌ-দুর্ঘটনায় নিহত ১৯৩

News Desk
Translate »