33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
আন্তর্জাতিক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (৮৬) ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) বার্তাসংস্থা তাসনিম, ফার্স নিউজসহ ইরানের সরকারি-বেসরকারি সব সংবাদমাধ্যম নিশ্চিত করেছে খামেনির নিহত হওয়ার খবর।

সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবি তাদের প্রতিবেদনে জানিয়েছে, “আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়েছেন। ইরানকে সমুন্নত রাখতে এই মহান পণ্ডিত এবং যোদ্ধা তার জীবন উৎসর্গ করেছেন।”

খামেনির নিহতের ঘটনায় ইরান সরকার ৪০ দিনের শোক ঘোষণা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে তার প্রাসাদকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি ও মার্কিন সেনারা। পরে রাতের দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনি নিহত হয়েছেন বলে জানান। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন।

প্রথমদিকে সরকারিভাবে ইরান খামেনির নিহত হওয়ার তথ্য স্বীকার করেনি। তবে রোববার বাংলাদেশ সময় সকালে তেহরান আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

ইরানের শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি দেশের প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ইন চিফ ছিলেন। পাশাপাশি পার্লামেন্ট, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, অর্থ ও ব্যাংক ব্যবস্থা এবং রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগসহ দেশের গুরুত্বপূর্ণ সব খাতে তার গভীর প্রভাব ছিল। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার পরিচালিত হতো।

১৯৭৯ সালে ইরানের তৎকালীন শাহ মুহম্মদ রেজা শাহ পাহলভিকে ক্ষমতাচ্যুত করে শিয়াপন্থি বিভিন্ন সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী, শাহবিরোধী রাজনৈতিক দল এবং কমিউনিস্ট দলগুলো জাতীয় ক্ষমতা দখল করে। সেই বিপ্লবে নেতৃত্ব দেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। বিপ্লবের পর তিনি ইরানের প্রথম সর্বোচ্চ ধর্মীয় নেতা হন।

১৯৮৯ সালে বয়সজনিত অসুস্থতায় খোমেনির মৃত্যু হলে দেশের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলী খামেনি।

Related posts

ই/স/রা/য়/লে/ র বিরুদ্ধে প্রয়োজনে কারবালার যুদ্ধ করবে হিজবুল্লাহ: নাঈম কাসেম

News Desk

দিল্লিতে ভবন ধসে নিহত ৪, আটকা পড়েছেন অনেকে

brs@admin

জাতিসংঘে ভাষণ দেবেন ফিলিস্তিনি নেতা

News Desk

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ভিসা বাতিলের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

News Desk

চার বছরে পৃথিবীর গড় তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে: জাতিসংঘের সতর্কবার্তা

brs@admin

নভেম্বরে ভারতে আসছে মেসি-মার্টিনেজরা

News Desk
Translate »