33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনাম

বলিভিয়ায় সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে

বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে গতকাল শুক্রবার দেশটির ব্যাংকের নোট বহনকারী একটি সামরিক কার্গো বিমান অবতরণের সময় বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।

দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

দুর্ঘটনার পর বিমান থেকে ছড়িয়ে পড়া ব্যাংক নোট লুট করতে কিছু লোকজন ঘটনাস্থলে ভিড় করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

স্থানীয় গণমাধ্যমের প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সি-১৩০ মডেলের হারকিউলিস পরিবহন বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং পাশের একটি সড়কে গিয়ে আছড়ে পড়ে।

বিমানটি সড়কে আছড়ে পড়লে অন্তত একটি গাড়ি এবং কয়েকটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়।

বলিভিয়ার জাতীয় দমকল বিভাগের কর্নেল পাভেল টোভার সাংবাদিকদের বলেন, ‘বিমান দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। তিনি বলেন, আমরা নিহতদের মৃতদেহ উদ্ধার করছি।

Related posts

পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নাওরোকি

brs@admin

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

News Desk

‘ভাবতাম মন্ত্রীরা পদত্যাগ করে না, এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’

News Desk

৪৭ থেকে ৫২, ৭১ থেকে ২৪ একই সূত্রে গাঁথা : সারজিস

brs@admin

উজবেকিস্তানে জনশক্তি রপ্তানির দিকে নজর বাংলাদেশের

News Desk

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল মহানগরে হবে বিজয় র‌্যালি

News Desk
Translate »