29.4 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

দেশে মৃদু ভূমিকম্প অনুভুত

রংপুর বিভাগের ঠাকুরগাঁওয়ের ৩৩ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছে ৩ দশমিক ৪ মাত্রার মৃদু ভূমিকম্প। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে সেখানে কম্পন অনুভূত হয়।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা যায়নি। যদিও ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল। এছাড়া বেশিরভাগ মানুষ এটি অনুভব করেননি বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ ভূতাত্ত্বিকভাবে মাঝারি ঝুঁকিপূর্ণ ভূমিকম্প অঞ্চলে অবস্থান করছে। দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগ সংলগ্ন এলাকা, ভারত–মিয়ানমার টেকটোনিক প্লেটের প্রভাববলয়ের কাছাকাছি হওয়ায় এখানে মাঝেমধ্যে স্বল্পমাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সাধারণত এসব ভূমিকম্পের মাত্রা কম থাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে না এবং অনেক সময় তা সাধারণ মানুষের নজরেও আসে না। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এ ধরনের মৃদু কম্পন ভূগর্ভস্থ টেকটোনিক নড়াচড়ার স্বাভাবিক বহিঃপ্রকাশ, যা ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে দেশের ঝুঁকি স্মরণ করিয়ে দেয়।
বিআরএসটি/এসএস

Related posts

নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

News Desk

আগস্টে রেমিট্যান্স এসেছে ১৩৮ কোটি ৯০ লাখ ডলার

News Desk

৭৪ এর দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা

brs@admin

স্বৈরাচারী আচরণ করেছেন জিএম কাদের : চুন্নু

brs@admin

অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে ইইউর সঙ্গে কাজ করবে বাংলাদেশ

News Desk

আগামী ডিসেম্বর অথবা মার্চের মধ্যে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

brs@admin
Translate »