শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের ৫ নেতা গ্রেফতার

কক্সবাজারের মহেশখালী থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও কটিয়াদী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পাঁচ শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তুহিন, কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সম্রাট আলমগীর, সাধারণ সম্পাদক রনি খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাকিব এবং ছাত্রলীগ নেতা সামাদ উল্লাহ।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, এ বিষয়ে এখনো থানায় কোনো আনুষ্ঠানিক বার্তা পৌঁছায়নি।
বিআরএসটি/এসএস

Related posts

লোকালয়ে আসা হরিণ উদ্ধার পরবর্তী বনে অবমুক্ত

News Desk

অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবির জরুরি বার্তা

News Desk

দুই দিন বিরতির পর ফের ঐকমত্য কমিশনের সংলাপ শুরু

brs@admin

ইসরাইলের গাজা আগ্রাসনে ১ লাখ ফিলিস্তিনি নিহত: হারেৎজ

brs@admin

ইউক্রেন থেকে মস্কোকে সাহায্য করা মার্কিন নাগরিক পেলেন রাশিয়ান পাসপোর্ট

News Desk

সাম্প্রদায়িক উত্থানের কারণে মবের ঘটনা বাড়ছে: গয়েশ্বর চন্দ্র

News Desk
Translate »