30.6 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

শ্যামনগরে রাস্তা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত-১

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগরে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গোলাম হোসেন নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) উপজেলার জাবাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম হোসেন (৬০) জাবাখালী গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে।

নিহতের স্বজনরা জানান, বাড়িতে যাতায়াতের ছোট্ট রাস্তা নিয়ে গোলাম হোসেনের সঙ্গে সাইফুল, সেলিম, রেজাউল, ফারুক ও তার সহযোগীদের বিরোধ চলছিল। ঘটনাটি নিয়ে নিহত গোলাম হোসেন সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করেন। প্রতিপক্ষরা মামলার নোটিশ হাতে পাওয়ার পর ক্ষুব্ধ হন। সকালে কথাকাকাটির এক পর্যায়ে তারা হামলা চালিয়ে বুকে ও পিঠে ছুরিকাঘাত করে গোলাম হোসেনকে। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী হত্যাকারীদের বাড়িঘর ঘিরে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত হয় থানা পুলিশ। আটক করা হয়েছে ইমান আলী মোড়লের ছেলে সেলিম মোড়ল (৫০), সাইফুল (৩৮), ফারুক (৩০), বদর গাজীর ছেলে রেজাউল (৫৫), তার স্ত্রী মাছুমা (৩৫), সাইফুলের স্ত্রী ও মা সফুরা বেগম, ফারুকের স্ত্রী জহুরাসহ ৯জনকে।

শ্যামনগর থানার ওসি তদন্ত মোহাম্মদ পিয়ারউদ্দীন জানান, ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহারিত রক্তমাখা ছুরি ও রড় উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে পাঁচ নারী ও চারজন পুরুষকে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বিএনপির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তারেক রহমান

brs@admin

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল

News Desk

বড়পুকুরিয়া কয়লা খনিতে চীনা কর্মকর্তা নিহত

brs@admin

এবার ঈদে মিলবে না নতুন টাকার নোট

brs@admin

শহিদুল আলমকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী

News Desk

ডাকসু ভোটে এস এম ফরহাদের অংশ নিতে বাধা নেই: আপিল বিভাগ

News Desk
Translate »