31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশস্বাস্থ্য

লালমোহনে ফ্রী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন 

ভোলার লালমোহনে অসহায়-দুস্থদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে ফ্রী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. আমজাদ হোসেন আলম’র উদ্যোগে ও লাশ ড্রেস বাই শওকত এর ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে লালমোহন ওয়েস্টার্ন পাড়া ডাকবাংলো ব্রীজের পশ্চিম পাশে ফ্রি চিকিৎসার ক্যাম্পের উদ্বোধন করেন লালমোহন সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের  সাবেক শিক্ষক আব্দুস সামাদ মাস্টার।
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মো. শাহীন কতুব’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যাড. মো. রাজিব হাসনাত শাকিল, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কবির মিয়া, মাও. মো. জাকির হোসেন, মো. কবির জমাদার,  মো. আ: রাজ্জাক হাওলাদারসহ আরও অনেকে।
মো. আমজাদ হোসেন আলম  ও লাস্ট ড্রেস বাই শওকত’র পরিচালক মো. শওকত আরিফ বলেন, আমাদের চার পাশে অসহায় মানুষ আছেন যারা বিভিন্ন রোগে ভোগতেছেন। টাকার অভাবে চিকিৎসা নিতে পারছেন না। সে সকল অসহায় গরীব রোগীদের জন্য এই ফ্রি চিকিৎসার আয়োজন করি। আমাদের এখানে প্রতি শুক্রবার সকাল ৯:০০- বিকাল ৫:০০টা পর্যন্ত রোগী দেখবেন। এছাড়া  শনিবার থেকে বৃহস্পতিবার পযর্ন্ত  প্রতিদিন ফ্রি রোগী দেখবেন ডি.এম.এফ.(ঢাকা), বি.এইচ.এস.স:ক:অপসর প্রাপ্ত মেডিকেল অফিসার থানা স্বাস্থ্য কমপ্লেক্স তেজগাঁও, ঢাকা ডা: মো. মাকসুদুর রহমান। এখানে মা-ও শিশু, মেডিসিন, গ্যাস্টোলিভার, বাথ-ব্যাথা, বক্ষবেধি,চর্ম,এলার্জি ও ডায়াবেটিস রোগীদের চিকিৎসা প্রদান করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

brs@admin

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর যাত্রা শুরু

brs@admin

আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের বন্দর ব্যবহার করতে চায় নেপাল

brs@admin

নির্বাচন বানচালে দেশে গণ্ডগোলের আশঙ্কা হাফিজ উদ্দিনের

brs@admin

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের দাবিতে মণিরামপুরে জামায়াতের বিক্ষোভ

News Desk

নড়াইলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

News Desk
Translate »