27.7 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদআইন-আদালতপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ

এবার অগ্রণী ব্যাংকে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দুইটি লকার জব্দ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) বুধবার (১৭ সেপ্টেম্বর) লকারগুলো জব্দ করে। এর আগে, গত ১০ সেপ্টেম্বর পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার জব্দ করা হয়।

এনবিআর সূত্রে জানা গেছে, রাজধানীর দিলকুশায় অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ৭৫১ ও ৭৫৩ নম্বরের লকার দুইটি শেখ হাসিনার। কর ফাঁকি হয়েছে কি না, তা খতিয়ে দেখতে এই দুটি লকার জব্দ করা হয় বলে জানা গেছে।

এর ফলে এখন পর্যন্ত সব মিলিয়ে অগ্রণী ও পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার তিনটি লকার জব্দ করা হলো।
বিআরএসটি/এসএস

Related posts

ইসরায়েলের হোটেলে ড্রোন হামলা

News Desk

বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯

News Desk

রাশিয়ায় পাহাড়ে ধাক্কা খেয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, অন্তত ৫ জন নিহত

News Desk

আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে জনগণ একাট্টা হয়েছে : শফিকুর রহমান

News Desk

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছে বিএসবির বাশার

brs@admin

টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে বাভুমাদের আয় ৪৩ কোটি, বাংলাদেশের কত?

brs@admin
Translate »