BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও রয়ে গেছে: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেলেও তার রেখে যাওয়া ‘প্রেতাত্মা ও দোসররা’ এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে অবস্থান করছে। এসব ব্যক্তি পরিকল্পিত অস্থিরতা সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন থেকে বিরত রাখতে চাচ্ছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, শেখ হাসিনা যে ক্ষমতায় টিকে থাকার জন্য তার নিষ্ঠুরতা, রক্তস্রোত বইয়েছে সেক্ষেত্রে যে সমস্ত নেতা ও প্রশাসনের ব্যক্তিরা দায়ী তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য একধরণের গ্রিন সিগন্যাল দেয়া হয়েছে। পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে তাদেরকে পাসপোর্ট দেয়া যেতে পারে। সেক্ষেত্রে যাদের অপরাধের অভিযোগ আছে, কিংবা অপরাধী হতে পারে তারা প্রশাসনের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেতে পারে না। এর মানেই হলো প্রশাসনে ঘাপটি মেরে থাকা লোকরা শেখ হাসিনার সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়নে নানা পরিকল্পনা করছে।
বিআরএসটি/এসএস

Related posts

১৭ হাজার ৩৬৭ জন প্রবাসী ভোটার তালিকায় যুক্ত

News Desk

দিনাজপুরে ইজিবাইক-ট্রাক্টরের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

News Desk

জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ কেন ঘোষণা নয় : হাইকোর্ট

News Desk

শেখ রেহানা, জয়, পুতুল ও ববির জমি জব্দের আদেশ

brs@admin

সারাদেশে বিশেষ অভিযানে ১৪৫২ জন গ্রেফতার

brs@admin

৩০তম নিক্কেই ফোরামে যোগ দিলেন অধ্যাপক ইউনূস

brs@admin
Translate »