28.3 C
Bangladesh
Monday, August 31, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদবিনোদনশিরোনামসারাদেশ

হোটেল থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহি আটক

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল রোদেলা থেকে পুরুষ সঙ্গীসহ টিকটকার মাহিয়া মাহিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (২৭ আগস্ট) মধ্যরাতে নগরীর পোর্ট রোড এলাকার হোটেল রোদেলা থেকে তাকে আটক হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে নগরীর হোটেল রোদেলা ও আশপাশের বিভিন্ন আবাসিক হোটেলে তল্লাশি চালানো হয়। এসময় হোটেল রোদেলার একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে একজন পুরুষের সঙ্গে সমালোচিত টিকটকার মাহিয়া মাহিকে পাওয়া যায়। এসময় তাদের সহযোগী আরও একজন তরুণীকে আটক করা হয়েছে।

স্বামী-স্ত্রী পরিচয় দিলেও টিকটকার মাহিয়া মাহি প্রাথমিকভাবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য তাদের কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন ছেলেকে থানা হেফাজতে আনা হয়েছে। এরমধ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেয়া ব্যক্তিদের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

মুরাদনগরের ধর্ষণ: পোস্টে যা লিখলেন তারকারা

brs@admin

মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

News Desk

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের

News Desk

‘একেবারে ছোট পরিসরেই সব হয়েছে’ সন্ধ্যায় কি জানাবেন তাশরীফ খান?

News Desk

গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

News Desk

আওয়ামী লীগ ও দোসরদের ঘুম হারাম করে দেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

brs@admin
Translate »