BRS TIMES
অন্যান্য সংবাদআবহাওয়াজাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এজন্য সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব : অর্থ উপদেষ্টা

News Desk

মঙ্গলবার থেকে হাজীদের দেশে ফেরা শুরু

brs@admin

ফ্যাসিবাদের ষড়যন্ত্র এখনও চলমান

News Desk

৬ দাবিতে খেলাফত মজলিসের কর্মসূচি

News Desk

সিইসির সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক

brs@admin

সারাদেশে আরও ১৫৩৩ জন গ্রেফতার

brs@admin
Translate »