29.6 C
Bangladesh
Wednesday, October 14, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিরোনামসারাদেশ

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৬৮ জনই ঢাকা সিটি করপোরেশনের বাইরের। চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ১০৩ জন, যাদের মধ্যে ৬০ জন পুরুষ ও ৪৩ জন নারী।

এর আগে, সোমবার (১১ আগস্ট) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়। এ সময় ডেঙ্গু আক্রান্ত ৪৩৪ জন হাসপাতালে ভর্তি হন।

চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৯৯ জনে।
বিআরএসটি/এসএস

Related posts

১৫ লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে: স্বাস্থ্যমন্ত্রী

brs@admin

যেখানে ভালোবাসা, সেখানে জীবন: অপু বিশ্বাস

News Desk

পৃথিবীর কোন দেশে শিক্ষাঙ্গনে দলীয় রাজনীতি নাই : ধর্ম উপদেষ্টা

News Desk

সারাদেশে আরও ১৬০২ জন গ্রেফতার

News Desk

আগামীকাল হাসিনার মামলার রায়

News Desk

মার্কিন হামলার ‘আনুপাতিক জবাব’ দেওয়ার অঙ্গীকার ইরানের শীর্ষ জেনারেলের

brs@admin
Translate »