31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিরোনাম

ছাত্রদল-যুবদল-স্বেচ্ছাসেবক দলের যুব সমাবেশ শুরু

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের আয়োজনে যুব সমাবেশ শুরু হয়েছে। আজ (১২ আগস্ট) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে যুব সমাবেশ শুরু হয়।
এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।
এর আগে, মঙ্গলবার দুপুর থেকেই তিন সংগঠনের বিভিন্ন শাখা থেকে নেতাকর্মীরা চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে এসে জড়ো হন।
বিআরএসটি/এসএস

Related posts

এইচএসসিতে বোর্ড সেরা বরিশাল জেলা

News Desk

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেন-ইউরোপের আলোচনা

News Desk

আমাকে আয়নাঘরে রাখা হয়েছিল : নাহিদ ইসলাম

News Desk

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, ৬ নেতাকর্মী গ্রেফতার

News Desk

শেখ হাসিনার মৃত্যুদণ্ড

News Desk

এবার গণতন্ত্রের বিজয় আদায় করতে হবে : গয়েশ্বর

brs@admin
Translate »