26.5 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদরাজনীতিশিক্ষাশিরোনাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে করে গত বছরের ১৭ জুলাই ছাত্ররাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা, সেটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের উপস্থিতিতে এ ঘোষণা দেন প্রক্টর সাইফুদ্দীন আহমেদ।
তিনি বলেন, গত বছরের ফ্রেমওয়ার্ক অনুযায়ী গুপ্ত ও প্রকাশ্য হল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। এদিকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের পর উচ্ছ্বাস জানিয়ে হলে ফেরেন সাধারণ শিক্ষার্থীরা।
এর আগে মধ্যরাত থেকেই আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ-মিছিল শুরু করে। এক পর্যায়ে তারা বিক্ষোভ-মিছিল ও রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সমাবেশ শেষ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয়। রাজনীতিবিরোধী নানা স্লোগান দেন। পরে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টার মধ্যে সব হল কমিটি বিলুপ্তসহ ৬ দফা দাবি জানায় তারা।
বিআরএসটি/এসএস

Related posts

‘ঢাকায় চলবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা’: আসিফ মাহমুদ

brs@admin

রেকর্ড নয়, ফ্রান্সের হয়ে ম্যাচ ও শিরোপা জিততে চান এমবাপ্পে

News Desk

ডিএমপির সাবেক কমিশনারকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

brs@admin

হাতজোড় করে ক্ষমা চাইলেন রাকিব হোসেন

brs@admin

১৯৩টি ইউক্রেনিয় ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

News Desk

দ্বিতীয় ক্যাম্পাসের ২০০ একর জমি বুঝে পেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

brs@admin
Translate »