BRS TIMES
অন্যান্য সংবাদগণমাধ্যমপ্রচ্ছদশিরোনাম

‘বিভীষিকাময় আয়নাঘর : ফ্যাসিবাদের গোপন কারাগারে ২৯০৮ দিন’ বইয়ের মোড়ক উন্মোচন

পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে আয়নাঘরে ২৯০৮ দিন বন্দি থাকা সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অব. আব্দুল্লাহিল আমান আজমির রচিত “বিভীষিকাময় আয়না ঘর ” ফ্যাসিবাদের গােপন কারাগারে ২৯০৮ দিন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) মহানগর পাবলিকেশন এর আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন, আমার দেশ পত্রিকার একুশে পদকপ্রাপ্ত মজলুম সম্পাদক মাহমুদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সেনা কর্মকর্তা কর্নেল হাসিনুর, সাবেক রাষ্ট্রদূত ক্যাপ্টেন মারুফ জামান, ব্যারিস্টার আরমান, ব্যারিস্টার নাজিমুদ্দিন, শামীম সাঈদী ও গুম ফেরত ব্যক্তিদের নিয়ে তৈরি সংগঠন ভয়েড’র উপদেষ্টা আব্দুল কাইয়ুম মিঠুসহ পতিত আওয়ামী লীগ সরকারের সমেয় গুমের শিকার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গরা।
বিআরএসটি/এসএস

Related posts

৫১ শতাংশ মার্কিন ভোটার ইসরায়েলকে সহায়তার বিরুদ্ধে

News Desk

দেশের সম্পদ পাচারকারীরা দেশপ্রেমিক নয় : ধর্ম উপদেষ্টা

News Desk

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব প্রত্যাহার

News Desk

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে: তারেক রহমান

News Desk

সিলেটে বিমানে ওঠার সিঁড়ির চাকা ফেটে একজন নিহত

News Desk

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

News Desk
Translate »