26.1 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদপ্রচ্ছদশিরোনামসারাদেশ

পিরোজপুরে সাবেক চেয়ারম্যান গ্রেফতার

মাহামুদ হোসাইন, পিরোজপুর : পিরোজপুরের কাউখালীতে চেক জালিয়াতি মামলার সাজাপ্রাপ্ত আসামি কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনুকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গতকাল (৩ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থেকে কাউখালী থানায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু সাঈদ মনুকে তথ্য প্রযুক্তির মাধ্যমে ডেমরা থানা ও ডিএমপি ঢাকা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়।

কাউখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এবাদ আলী মোল্লা জানান, আসামিকে সোমবার সকালে কোটে প্রেরণ করা হয়েছে।

কাউখালী থানার অফিসার্স ইনচার্জ মো. সোলায়মান সাংবাদিকদের জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু নাশকতা মামলাসহ মোট তিনটি মামলার আসামি।
বিআরএসটি/এসএস

Related posts

কুমিল্লায় নারীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনা লজ্জাজনক : জামায়াত আমির

brs@admin

মোটরসাইকেলে বোরকা পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু

brs@admin

ভোটের মাধ্যমেই অন্তুর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেবে জনগণ: খসরু

News Desk

ইসিতে বিএনপি’র আয়-ব্যয়ের হিসাব

News Desk

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে : ইইউ মিশন

News Desk

দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন

brs@admin
Translate »