26.5 C
Bangladesh
Tuesday, September 1, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

গাজায় মানবিক সহায়তায় ১৩ মিলিয়ন ডলার দেবে অস্ট্রেলিয়া

গাজায় খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী মানবিক সংস্থাগুলোর জন্য ২০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলার) দেওয়ার ঘোষণা করেছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগ (ডিএফএটি)।

ডিএফএটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘নতুন মানবিক করিডোর চালু হওয়ার ঘোষণার’ পরিপ্রেক্ষিতে এই সহায়তা প্রদান করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ‘আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক আদেশ অনুসারে, গাজায় সহায়তা পৌঁছাতে ইসরায়েল যেন পূর্ণ ও অবিলম্বে অনুমতি দেয়— এই দাবিতে অস্ট্রেলিয়া বরাবরই আন্তর্জাতিক আহ্বানের অংশ হয়েছে।’

তিনি বলেন, ‘গাজায় সাধারণ জনগণের দুঃখ-কষ্ট ও অনাহার বন্ধ হওয়া উচিত।

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন একদিন আগে কয়েক হাজার অস্ট্রেলিয়ান সিডনি হারবার ব্রিজ অতিক্রম করে মিছিল করেন, যেখানে তারা অস্ট্রেলিয়া সরকারকে আহ্বান জানান যেন তারা ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে যাতে গাজায় ফিলিস্তিনিদের অনাহার বন্ধ হয় এবং প্রয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

‘আমি নির্দোষ, এখনও প্রেসিডেন্ট’ দাবি মাদুরোর

News Desk

বাংলাদেশ নাম শুনেই থামলেন মার্টিনেজ, বললেন ‘বাংলাদেশের ভক্তদের ভালোবাসি’

News Desk

মোংলায় ১৭ শিশুর শরীরে হামের উপসর্গ ‎

News Desk

হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

News Desk

ছয় জেলায় নতুন ডিসি

News Desk

উত্তর আটলান্টিকে রাশিয়ার তেলের ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

News Desk
Translate »