33.1 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অন্যান্য সংবাদজাতীয়প্রচ্ছদশিরোনাম

গুলিস্তানের স্কয়ার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলিস্তানের স্কয়ার সুপার মার্কেটের (সুন্দরবন মার্কেট) ৫ম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরপর ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের তৎপরতায় বেলা ১১টা ১২ মিনিটে আগুণ নিয়ন্ত্রণে আসে।
দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের খবর পায় তারা। এরপর মাত্র তিন মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর প্রথম ইউনিট।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আমাদের কাছে সকাল ১০টায় আগুন লাগার খবর আসে। পরে আমাদের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি।
বিআরএসটি/এসএস

Related posts

দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

brs@admin

প্রধান উপদেষ্টার সঙ্গে মোদির যেসব বিষয়ে আলোচনা হয়েছে

brs@admin

রেল সংযোগ উন্নয়নে বাংলাদেশের সঙ্গে জাইকার ঋণচুক্তি স্বাক্ষর

brs@admin

তাপসের তিনটি ব্যাংক হিসাব জব্দ

News Desk

কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু

brs@admin

তীব্র খরা ও অনাবৃষ্টিতে কৃষকের করণীয়

brs@admin
Translate »